ইতকান স্কুলের বার্ষিক মিলাদ ও পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

0 Comments

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, মানিকগঞ্জ-এ অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাবান ১৪৪৭ হিজরি তারিখে বার্ষিক মিলাদ ও পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। এরপর হামদ-নাতে রাসূল (সা.), সংক্ষিপ্ত আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের সুমধুর তিলাওয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।

প্রধান শিক্ষক বলেন এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে কুরআনের শিক্ষা, তাকওয়া ও নৈতিকতার বীজ আরও দৃঢ়ভাবে রোপিত হলো, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তাআলা আমাদের এই আয়োজন কবুল করুন এবং আমাদের সন্তানদের কুরআনের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে তুলুন। আমিন

Tags: , , , , , , ,

Leave a Reply